সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ছারছীনার পীর সাহেব থেকে দোয়া নিলেন মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

নিজস্ব প্রতিনিধি: / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ ছারছীনার পীর সাহেবের সাথে সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন।

২৯ নভেম্বর শনিবার সকালে ছারছীনা দরবার শরীফে ইছালে ছাওয়াব মাহফিলে আমীরে হিযবুল্লাহ হযরত পীর সাহেব কেবলার সাথে তিনি সাক্ষাৎ করেন।

এ সময় তিনি পীর সাহেবকে বলেন, আমি চাঁদপুর-৩ আসন থেকে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করবো। আপনার কাছে দোয়া চাই আল্লাহ পাক যেনো কামিয়াব করেন। দ্বীনের একজন দাঈ হিসেবে এবং সমাজের খাদেম হিসেবে আল্লাহ পাক যেনো কবুল করেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ তথা সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় যেনো ভূমিকা রাখতে পারি। পীর সাহেব তখন খুশি হয়ে দোয়া করেন।

 

আহসান উল্লাহর সাথে ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর পৌর কমিটির সভাপতি মাওলানা আব্দুর রউফ খান করিম, চাঁদপুর সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান গাজী ও হাইমচরের হারুনুর রশিদ পাটওয়ারী।

উল্লেখ্য, তিনদিনব্যাপী ছারছীনার এই মাহফিলে অংশ নিতে ২৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় দুই সহস্রাধিক মুসল্লি নিয়ে এমভি জামাল লঞ্চ রিজার্ভ ছারছীনার উদ্দেশ্যে যায়। মুসল্লিদের সাথে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহও ছারছীনা শরীফ যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর