সংবাদ শিরোনাম
রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়- গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ভোলা বোরহানউদ্দিনে ভণ্ড প্রতারক এক নারীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, ভুক্তভোগী পরিবারের বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক / ৫৮৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় এক নারীকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। দীর্ঘ একুশ বছর ধরে এক প্রবাসী পরিবারের সংসার তছনছ করে প্রতারণা, মিথ্যা মামলা ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

অভিযোগে জানা যায়, অভিযুক্ত নারী দীর্ঘ ১৭ বছর ধরে এক সৌদি প্রবাসীর সংসারে বসবাস করলেও গোপনে অন্য এক ছেলেকে বিয়ে করে। বিষয়টি প্রকাশ পেলে তিনি উল্টো ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেন। আরও অভিযোগ, ওই নারী প্রবাসীর বাড়িতে বাইরের মেয়েদের এনে পতিতালয়ে পরিণত করার চেষ্টা করে। এলাকাবাসী ও পরিবার বাধা দিলে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিনিয়ত হয়রানির পথে হাঁটেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুধু ওই নারীই নন—তার মা এবং ছোট বোন ইসমত আরা ইতিও একই ধরনের প্রতারণা ও সংসার ভাঙার কাজে জড়িত। এমনকি এ বিষয়ে ইতিমধ্যেই একটি প্রতিবেদন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হয়েছে।

এলাকাবাসীর দাবি, এই নারী কখনো আওয়ামী লীগের স্থানীয় নেতাদের, কখনো বিএনপির, আবার কখনো জামায়াতে ইসলামের নাম ভাঙিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন। ফলে ভুক্তভোগীরা প্রকৃত বিচার থেকে বঞ্চিত হয়ে আসছেন।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বলা হয়,
“আমরা দিন আনি দিন খাই সাধারণ মানুষ। অথচ এই প্রতারক নারীর মিথ্যা মামলার কারণে আমাদের পরিবার দীর্ঘদিন ধরে হয়রানির শিকার। আমরা প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

অভিযুক্ত নারীর আগের সংসারে তিনটি ছেলে-মেয়েও রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের প্রতারণা ও অপকর্ম চালাতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories