সংবাদ শিরোনাম
রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়- গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

গোদাগাড়ীতে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগে জড়িত ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফতাব উদ্দিন আন্ঠু

রিপোর্টারের নাম / ৫৫০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফতাব উদ্দিন আন্ঠু’র বিরুদ্ধে উঠেছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এমপি ফারুক চৌধুরীর প্রত্যক্ষ নির্দেশে আন্ঠু ২০১৮ সালের একতরফা নির্বাচনে নিজ কেন্দ্র দখল করে জাল ভোট ও সিল মেরে বিজয় নিশ্চিত করেন। নির্বাচনী গণতন্ত্রকে পদদলিত করে এভাবে ক্ষমতায় আসার বিষয়টি আজো এলাকাবাসীর মনে তীব্র ক্ষোভ সৃষ্টি করে রেখেছে।

শুধু নির্বাচন নয়—আন্দোলন সংগ্রামের সময়ও তার বিরুদ্ধে রয়েছে ভয়ঙ্কর অভিযোগ। ছাত্র আন্দোলনের সময় প্রতিবাদরত তরুণদের দমন করতে তিনি প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে মাঠে নামেন এবং বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে দিনের পর দিন এসব কাজ চালিয়ে গেছেন তিনি।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি আসে তার নিজ গ্রাম নিমতলা থেকে। অভিযোগ রয়েছে, ফারুক চৌধুরীর নির্দেশেই আন্ঠু সেখানে ৪৩টি মহিষ ছিনতাই করেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত।

কিছু প্রভাবশালি বিএনপি নেতাদের সহযোগিতায় তিনি এখনো ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বহাল আছে। স্থানীয়রা দাবি করছেন, এমন ব্যক্তির ইউনিয়ন পরিষদের চেয়ারে বসে থাকার ন্যূনতম নৈতিক অধিকার নেই। প্রশাসনের কাছে এলাকাবাসীর জোর দাবি—বিষয়গুলো তদন্ত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories