সংবাদ শিরোনাম
বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সীমান্তের অবৈধ বিড়ি বাণিজ্যে কারা জড়িত, অনুসন্ধানের দাবি কবি আবুল বশর আনসারীর লেখনীতে সিলেটের শেকড়ের প্রতি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে: চিত্রনায়ক হেলাল খান প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত High Rollers Question Whether Messi Casino Bonus Offers Beat Competitor Sites রিয়াদে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিআইএস ইংরেজি শাখার গভর্নিং বডির নির্বাচন বয়কটের ঘোষণা বিএনপি প্রার্থীদের* বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১০১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

সৌদিআরব থেকে _

৩রা সেপ্টেম্বর হোটেল ডি-প্যালসে আঞ্জমানে  খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় শাখার নির্বাহী সভাপতি, আব্দুল হালিমের সভাপতিত্বে মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল আলম নঈমী।

প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা খাজা মঈনুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান থেকে আগত দাওয়াতে ইসলামের মোবাল্লিগ সৈয়দ আব্দুল আলিম, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক, বাংলা ৫২নিউজের প্রতিনিধি ছাদেক আহমাদ, আরব ন্যাশনাল ব্যাংকের বাংলাদেশ টেলিমানি রেমিট্যান্স ম্যানেজার মোশাররফ হোসাইন, আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম, উপদেষ্টা মাওলানা মুছা,উপদেষ্টা সফিকুল ইসলাম, নাজমুল হাসান, ইউছুপ মিয়া।

সংগঠনের সহকারী অর্থ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায়_বক্তব্য রাখেন সহ-সভাপতি আনোয়ার শাহাদাত,সাধারণ সম্পাদক ওবায়দুল ইদ্রিস,কামাল উদ্দিন মুজাহেদি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আলোচনা পর্বে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের (ﷺ) জীবনাদর্শকে মানবতার শিক্ষা ও ঈদে মিলাদুন্নবীর (ﷺ) গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত সহ তরজমা করেন শাহাদাত হোসাইন ও নাতে রাসুল সাঃ পরিবেশন করেন হাফেজ ফাহিম রেজা।

সুরুলিত কন্ঠে মিলাদ ও কিয়াম পরিবেশনায় ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাহ আলম।

অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে সহ কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ শেষে মিলাদ কিয়াম সহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর