নিজস্ব প্রতিবেদক রাজশাহীঃ
সবার সুপরিচিত ও শ্রদ্ধেয় ইয়াকুব ভাই গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর পেইন বেডে চিকিৎসা নিচ্ছেন।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ইয়াকুব ভাইয়ের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
ইয়াকুব ভাইও তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।