সংবাদ শিরোনাম
রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়- গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ২৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সৌদিআরব থেকে_

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনের সঙ্গে রিয়াদে কর্মরত প্রবাসী সাংবাদিকদের এক সমসাময়িক বিষয়ভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দূতাবাস, রিয়াদের উদ্যোগে আয়োজিত এ সভায় সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে দীর্ঘদিনের পাসপোর্ট জটিলতা নিরসন, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং প্রবাসীদের বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় আলোচনায় গুরুত্ব পায়।

সভায় রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন বলেন, প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সৌদি আরবের বিভিন্ন দূরবর্তী শহরে ধারাবাহিকভাবে কনস্যুলার টিমের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, পাসপোর্ট সংকট নিরসন এবং প্রয়োজনীয় দাপ্তরিক সরঞ্জামাদির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

কনস্যুলার সেবা ও পাসপোর্ট প্রক্রিয়াকে আরও গতিশীল এবং সহজ করতে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন রাষ্ট্রদূত।

মতবিনিময় সভায় প্রবাসীদের বহুল আলোচিত একটি বিষয়—ভিএফএস গ্লোবাল (VFS Global)-এর কাছে ‘ইডিসি’ (EDC) কার্যক্রম হস্তান্তর সংক্রান্ত তথ্য—নিয়ে প্রশ্ন উঠলে রাষ্ট্রদূত স্পষ্টভাবে জানান, এ ধরনের কোনো তথ্যের বিষয়ে তিনি অবহিত নন।

সভায় সৌদি আরবের স্থানীয় আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য সকল প্রবাসী বাংলাদেশির প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। বিশেষ করে সৌদি আরবের রাস্তা-ঘাট বা প্রকাশ্য স্থানে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভিডিও ধারণ কিংবা ছবি তোলা এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন।

দেশটির আইন লঙ্ঘনের কারণে কোনো প্রবাসী যেন আইনি জটিলতায় না পড়েন, সে বিষয়ে প্রবাসীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করা হয়।

উক্ত মতবিনিময় সভায় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর রেজাউল ইসলাম (এইচওসি) এবং প্রেস সচিব নুরুল আমিন।

সভায় বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা এশিয়ান টিভি রিয়াদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এটিএন বাংলা স্পোর্টস সৌদিআরব প্রতিনিধি ফকির আল আমিন, সিনিয়র সহ-সভাপতি মোহনা টেলিভিশনের সৌদিআরব প্রতিনিধি রোটাঃ সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়, বৈশাখী টেলিভিশন রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম, চ্যানেল এস প্রতিনিধি এম মেহেদুল খাঁন, এসএ টিভির রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম,আনন্দ টেলিভিশন রিয়াদ প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ, নবযুগ পত্রিকার সৌদি আরব প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন ও সৌদিআরব আরব প্রবাসী সাংবাদিক ফোরামসহ রিয়াদে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories