সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী মনু মিয়া এতিমখানা ও আমিনা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় কবর জিয়ারত, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬, ২০ রমাদ্বান ১৪৪৭ হিজরি) শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও আলিশারকুল ভূনবীর চৌমুহনা এলাকায় অবস্থিত হাজী মনু মিয়া এতিমখানায় এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল, ঈদের পোশাক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম হাজী মোঃ আরফান মিয়ার স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে এতিম শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
জানা যায়, মরহুম হাজী মোঃ আরফান মিয়া ২০০০ সালে নিজস্ব বয়লার সংলগ্ন স্থানে কোটি টাকার সম্পত্তি দান করে এই মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানের পাশেই প্রতিষ্ঠাতা হাজী আরফান মিয়া ও তাঁর সহধর্মিণীর কবর অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকে গত প্রায় ২৬ বছর ধরে এই মাদ্রাসায় নিয়মিত কোরআন তিলাওয়াত, হিফজ শিক্ষা ও দ্বীনি শিক্ষার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ইতোমধ্যে এখান থেকে বহু শিক্ষার্থী পবিত্র কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে।
বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ৩০ জন এতিম শিক্ষার্থী আবাসিকভাবে থেকে লেখাপড়া করছে। প্রতিষ্ঠাতার পরিবার ও তাঁর উত্তরসূরিরা দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের খেদমতে নিয়োজিত রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাতা ও তাঁর সহধর্মিণীর কবর জিয়ারত করা হয়। পরে এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ আকরামুল হক সোহাগ। এ সময় তাঁর সহপাঠী পারভেজ, রাজীব (নীল কণ্ঠ চা কেবিনের মালিক) সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে লন্ডন প্রবাসী বাবলি বেগম মাদ্রাসার ৩০ জন এতিম শিক্ষার্থীর জন্য ঈদের পোশাক উপহার দেন। নতুন পোশাক পেয়ে এতিম শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে দাতাদের জন্য দোয়া করেন এবং কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম হাজী মোঃ আরফান মিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, মরহুম হাজী মোঃ আরফান মিয়া ফুলতলী ধারার একজন একনিষ্ঠ অনুসারী ছিলেন। তিনি আজীবন ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। বিশেষ করে পবিত্র রমজান মাস এলেই তিনি বিভিন্ন কেন্দ্রে নাজিমের দায়িত্ব পালন করে প্রতিটি সেন্টারের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন এবং দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর