সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৪০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ মার্চ, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি_

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং সেভ দ্য চিলড্রেন ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে এ কর্মসূচি পালিত হয়।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বাঁশখালী উপজেলাতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দিবসের কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
র‍্যালি শেষে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তাদের নেতৃত্বে অগ্নিনির্বাপক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের সময় করণীয়, আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রমের বাস্তব প্রশিক্ষণ প্রদর্শন করা হয়। এতে উপস্থিত শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সচেতনতা ও ধারণা লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ সমাজকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমন সানি আকন, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নুরুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, বাঁশখালী ফায়ার স্টেশন অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন মানিক।
এছাড়াও উপস্থিত ছিলেন নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা সিপিপির সমন্বয়কারী ও সংবাদকর্মী কল্যাণ বড়ুয়া, সিপিপি কার্যালয়ের অপারেটর মিঠু কুমার দাশ, ইপসার সহকারী প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ এনামুল ইসলাম, বেলায়েত হোসেনসহ বাঁশখালী থানা পুলিশ, সিপিপির স্বেচ্ছাসেবক, ইপসার স্বেচ্ছাসেবক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম দুর্যোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে সহায়তা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর