সংবাদ শিরোনাম
নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আইনজীবী শফিকুল আলম (লিটন) সুরঝংকার একাডেমির সভাপতির মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সীমান্তের অবৈধ বিড়ি বাণিজ্যে কারা জড়িত, অনুসন্ধানের দাবি কবি আবুল বশর আনসারীর লেখনীতে সিলেটের শেকড়ের প্রতি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে: চিত্রনায়ক হেলাল খান প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

বানারীপাড়া প্রতিনিধি :

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার থানা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টা ৩মিনিটে ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার সভাপতি এম আতিকুল ইসলাম ওসমানী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ গোলাম রাব্বি’র সঞ্চালনায় সম্মেলনের কার্যক্রম পরিচালিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি মুহাম্মদ সাজিদুর রহমান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া পৌর শাখার সভাপতি মুহাম্মদ জালিস মাহমুদ মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার শূরা সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান মহিম।

এছাড়াও সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সদস্য ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটি (২০২৬) :
সভাপতি: এম আতিকুল ইসলাম ওসমানী
সহ-সভাপতি: মুহাম্মদ গোলাম রাব্বি
সাধারণ সম্পাদক: মুহাম্মদ নাজমুল ইসলাম
সম্মেলনে বক্তারা ইসলামী ছাত্র আন্দোলনের আদর্শিক কার্যক্রম জোরদার করা, ছাত্র সমাজকে নৈতিক ও ইসলামী মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর