সংবাদ শিরোনাম
রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; গোদাগাড়ীর রাজাবাড়ি হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও মুরগি খামার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া

রিপোর্টারের নাম / ৫২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আল হেদায়েতুল্লা (সুজন): “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য র‍্যালি ও অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির ব্যবস্থাপনায় ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকলিমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ধীমান ভূষণ সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোজাহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের অংশ হিসেবে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখার সুযোগ পায়।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু হাসেম। আয়োজকরা জানান, দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও প্রস্তুতি জোরদার করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে ভবিষ্যতে যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় জনগণ আরও প্রস্তুত ও সচেতন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories