সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

মহান ১০ই মাঘ ও জাতীয় নির্বাচন উপলক্ষে মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারতে ঢাকা-১৮ এর প্রার্থী কাজী জসীমউদ্দীন নূরী

ঢাকা, প্রতিনিধি দৈনিক চাঁদপুরের আলো নিউজ / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

ঢাকা, প্রতিনিধি: মহান ১০ই মাঘ ও আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে দোয়ার উদ্দেশ্যে মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারতে রওনা হয়েছেন ঢাকা-১৮ আসনের বৃহত্তর সুন্নি সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা কাজী জসীমউদ্দীন নূরী।

শুক্রবার সকালে তিনি নেতাকর্মী ও অনুসারীদের সঙ্গে নিয়ে চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরীফের উদ্দেশ্যে যাত্রা করেন। সফরের শুরুতে তিনি দেশ, জাতি ও নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা, যুবসেনা ও আহলে সুন্নাতের স্থানীয় নেতৃবৃন্দ।

নেতারা জানান, এই জিয়ারত সফরের মাধ্যমে তিনি মহান আল্লাহর কাছে নিজের জন্য নয়, বরং জনগণের কল্যাণ, শান্তিপূর্ণ নির্বাচন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দোয়া করবেন।

মাওলানা কাজী জসীমউদ্দীন নূরী বলেন, “আমি বিশ্বাস করি, আল্লাহর দরবারে দোয়ার মাধ্যমে মানুষের কল্যাণের পথ সুগম হয়। ঢাকা-১৮ এর জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই যাত্রা করেছি।”

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী হিসেবে তিনি সুন্নি মুসলমানদের একটি বড় অংশের সমর্থন পাচ্ছেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর