সংবাদ শিরোনাম
রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়- গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সিংড়ার চলনবিলে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

বার্তা সম্পাদক / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে নৌকায় খড় নিয়ে ফেরার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফরহাদ আলী (৪৫) নামে এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের শহরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। তিনি খড়ের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে চলনবিলের বিভিন্ন এলাকায় কৃষকেরা সংরক্ষণ করে রাখা বোরো ধানের খড় বিক্রি করেন। এ সময় খড় ব্যবসায়ীরা নৌকাযোগে বিলের বিভিন্ন এলাকা থেকে খড় সংগ্রহ করে অন্যত্র নিয়ে যান। সোমবার সকালে ফরহাদ আলীও শহরবাড়ী এলাকা থেকে খড় কিনে নৌকায় করে নিজ এলাকায় ফিরছিলেন।

নৌকাটি চলনবিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচ দিয়ে পার হওয়ার সময় তাঁর হাতে থাকা লগির সঙ্গে তারের সংস্পর্শ ঘটে। এতে মুহূর্তের মধ্যে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, চলনবিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের কিছু অংশ নৌযান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories