সংবাদ শিরোনাম
লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে তিন সাংবাদিক, জুলফিকার-ইলিয়াস-হাসান নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আইনজীবী শফিকুল আলম (লিটন) সুরঝংকার একাডেমির সভাপতির মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সীমান্তের অবৈধ বিড়ি বাণিজ্যে কারা জড়িত, অনুসন্ধানের দাবি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

সিংড়ার চলনবিলে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

বার্তা সম্পাদক / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে নৌকায় খড় নিয়ে ফেরার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফরহাদ আলী (৪৫) নামে এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের শহরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। তিনি খড়ের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে চলনবিলের বিভিন্ন এলাকায় কৃষকেরা সংরক্ষণ করে রাখা বোরো ধানের খড় বিক্রি করেন। এ সময় খড় ব্যবসায়ীরা নৌকাযোগে বিলের বিভিন্ন এলাকা থেকে খড় সংগ্রহ করে অন্যত্র নিয়ে যান। সোমবার সকালে ফরহাদ আলীও শহরবাড়ী এলাকা থেকে খড় কিনে নৌকায় করে নিজ এলাকায় ফিরছিলেন।

নৌকাটি চলনবিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচ দিয়ে পার হওয়ার সময় তাঁর হাতে থাকা লগির সঙ্গে তারের সংস্পর্শ ঘটে। এতে মুহূর্তের মধ্যে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, চলনবিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের কিছু অংশ নৌযান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর