সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

গোদাগাড়ীর রাজাবাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
Exif_JPEG_420

মোঃ সুজন আহমেদ রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ

৩১শে ডিসেম্বর ২০২৫ইং বুধবার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টা ৪০ মিনিটে অনুষ্ঠিত এই গায়েবানা জানাজায় শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। শোকাবহ পরিবেশে জানাজা শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন উপস্থিত মুসল্লিরা।
জানাজায় অংশগ্রহণকারী বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ দেশনেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। অনেককে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যিনি আজীবন দৃঢ় অবস্থান ধরে রেখেছেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের রাজনীতিতে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি পরিবারসহ সারাদেশে শোকের ছায়া নেমে আসে।
গায়েবানা জানাজা শেষে বিএনপির নেতাকর্মীরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। তারা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর