সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

টানা ২য় ম্যাচে ও প্রতিপক্ষ বরিশাল বাদশাসকে ৬৬ রানে হারিয়ে জয়ের স্বপ্ন দেখছে চাঁদপুর সুলতানস,

সৌদিআরব থেকে ছাদেক আহমাদ। / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সৌদিআরব থেকে ছাদেক আহমাদ।

সৌদিআরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে অংশ নেয়া ২য় ম্যাচে বরিশাল বাদশাসকে ৬৬ রানে হারিয়ে চাঁদপুর সুলতানসের জয়লাভ।

২৭ সেপ্টেম্বর রাতে সৌদি আরব সময় রাত ১২ টায় রিয়াদের দিরাব ক্রিকেটে স্টেডিয়াম খেলা অনুষ্ঠিত হয়েছে।

টস জিতে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিম ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪ ওভারে ২২০ রান করে।

অপরদিকে বরিশাল বাদশাস ২২১ রানের টার্গেটে ব্যাটিং করতে মাঠে নেমে ১৫৪ রানে অল উইকেট হারিয়ে পরাজিত হয়।

২৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচে চাঁদপুর সুলতানস কুমিল্লা স্টার্সকে ৯ উইকেটে হারিয়ে জয়লাভ করে।

টানা দ্বিতীয় ম্যাচে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিম জয়লাভ করায় খেলোয়ার এবং দর্শকদের অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের সভাপতি শরীফ হোসেন খান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, উপদেষ্টা তাজুল ইসলাম গাজী, ফখরুল ইসলাম বিলাস, মিডিয়া উপদেষ্টা ফারুক আহমেদ চান, চিফ অফ মিডিয়া মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সহ প্রবাসী চাঁদপুর বিপুলসংখ্যক দর্শকরা মাঠের গ্যালারি বসে খেলা উপভোগ করেন।

ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন চাঁদপুর সুলতানসের পাকিস্তানি আইকনিক ক্রিকেটার তৈমুর মির্জা।

টানা দ্বিতীয় ম্যাচে জয়লাভ করায় চাঁদপুর সুলতানস কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।

সুলতানস জয়লাভ করায় দর্শক ও খেলোয়াড়রা আনন্দ উল্লাসে মেতে ওঠে। বিজয়ের উল্লাসে কতিপয় খেলোয়াড় আনন্দ চিত্তে মাঠের মধ্যেই সিজদায় লুটিয়ে পড়ে।
আগামী ৩০ সেপ্টেম্বর চাঁদপুর সুলতানস বনাম নারায়ণগঞ্জ লায়ন্স এর মধ্যে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রবাসের মাটিতে কায়িক শ্রমের পাশাপাশি বিনোদন মুলক মানসিক প্রভাব বিস্তারে খেলার বিকল্প নেই। পরবর্তী খেলা গুলো আনন্দচিত্তে উপভোগ করার জন্য আহ্বান জানান প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ কতৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories