সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

টঙ্গীতে অগ্নিকাণ্ডে নিহত যুবদল কর্মীর পরিবারের পাশে বিএনপি নেতা

বিশেষ প্রতিনিধিঃ / ২৩৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে ফেমাস কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত স্থানীয় যুবদল কর্মী আল-আমিন বাবুর পরিবারের পাশে দাঁড়ালেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।

রবিবার তিনি নিহত বাবুর খোঁজ নিতে টঙ্গীর রেল কলোনী বস্তির ভাড়া বাসায় গিয়ে তাঁর মা আয়েশার হাতে নগদ অনুদান তুলে দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি বাবুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

আল-আমিন বাবু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আট বছর আগে বাবার মৃত্যুর পর থেকেই সংসারের হাল ধরেন তিনি। দুই ভাইবোনের মধ্যে বড় ছিলেন বাবু। আলোচিত কেমিক্যাল গুদামের পাশের একটি হার্ডওয়্যার দোকানে কাজ করতেন তিনি। অগ্নিকাণ্ডের সময় দমকল কর্মীদের সহায়তা করতে গিয়ে দগ্ধ হন বাবু। চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের মা আয়েশা জানান, বাবুই ছিলো পরিবারের ভরসা। এখনও পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো পক্ষ থেকে তারা কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেন তিনি।

তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories