সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

বাঁশখালীতে মন্ডবে মন্ডবে চলছে শেষ পর্যায়ে প্রতিমা তৈরির ব্যস্ততা, পরিদর্শনে ইউএনও ও ওসি।

রিপোর্টারের নাম / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। আগামী ২১ সেপ্টেম্বর (রোববার) মহালয়ার মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানানো হবে। আর ২৮ সেপ্টেম্বর (রবিবার) ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে প্রতিমাশিল্পীরা দিন-রাত পরিশ্রম করে গড়ে তুলছেন দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ ও মহিষাসুরের প্রতিমা। মাটি, খড়, বাঁশ ও রঙের সমন্বয়ে তৈরি করা হচ্ছে এসব প্রতিমা।

সরেজমিনে সাধনপুর, পূর্ব গুনাগরী ও জলদী পৌরসভার মহাজন পাড়ার সার্বজনীন মন্দির, বিভিন্ন স্থানে দেখা গেছে প্রতিমাশিল্পীদের কর্মব্যস্ততা।

মৃৎশিল্পী সুমন মহন্ত বলেন, প্রতিমা তৈরির কাজ আমরা পূজার অন্তত দুই মাস আগে শুরু করি। বর্তমানে মাটি, বাঁশ ও রঙসহ সব উপকরণের দাম বেড়ে গেছে। আগে একটি দুর্গা প্রতিমা তৈরিতে ৩০
থেকে ৪০ হাজার টাকা খরচ হতো, এখন খরচ দাঁড়িয়েছে ৬০ থেকে ৮০ হাজার টাকা। আবার বড় আকারের প্রতিমা তৈরিতে ১ লাখ টাকারও বেশি ব্যয় হচ্ছে।

বাঁশখালী পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক জন্টু কুমার দাশ বলেন, প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি চলছে। বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম বিভিন্ন ইউনিয়নের প্রতীমা তৈরির খারখানা পরিদর্শন করেন, পরিদর্শন শেষে বলেন,

অধিকাংশ প্রতিমা তৈরির কারখানায় অনিরাপদ জায়গাতে প্রতিমা তৈরি ও সংরক্ষণ করে রাখতে দেখা গেছে। কারখানা গুলিতে এখনও পর্যন্ত কোনো ধরনের সিসি ক্যামেরা স্থাপন করা হয়নি। এমনকি ওই কারখানা গুলোতে রাতে পাহারা দেয়ার কোনো ধরনের পাহারাদারও নিযুক্ত করেনি। সাধনপুরস্থ প্রতিমা তৈরি কারখানা মালিক পিন্টু দাশের এমন অবহেলা ও অসতর্কতার বিষয়টি দেখে তাকে আবারও সতর্ক করেন নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উপজেলায় ৮৮ টি মন্দিরে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অধিকাংশ মন্দিরেই প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রতিটি ইউনিয়নে আমাদের কর্মকর্তারা দায়িত্বে আছেন এবং নিয়মিত পূজা কমিটির সঙ্গে যোগাযোগ রাখছেন। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর