সংবাদ শিরোনাম
চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আইনজীবী শফিকুল আলম (লিটন) সুরঝংকার একাডেমির সভাপতির মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সীমান্তের অবৈধ বিড়ি বাণিজ্যে কারা জড়িত, অনুসন্ধানের দাবি কবি আবুল বশর আনসারীর লেখনীতে সিলেটের শেকড়ের প্রতি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে: চিত্রনায়ক হেলাল খান প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত High Rollers Question Whether Messi Casino Bonus Offers Beat Competitor Sites
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

বাঁশখালীতে মন্ডবে মন্ডবে চলছে শেষ পর্যায়ে প্রতিমা তৈরির ব্যস্ততা, পরিদর্শনে ইউএনও ও ওসি।

রিপোর্টারের নাম / ১৯৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। আগামী ২১ সেপ্টেম্বর (রোববার) মহালয়ার মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানানো হবে। আর ২৮ সেপ্টেম্বর (রবিবার) ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে প্রতিমাশিল্পীরা দিন-রাত পরিশ্রম করে গড়ে তুলছেন দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ ও মহিষাসুরের প্রতিমা। মাটি, খড়, বাঁশ ও রঙের সমন্বয়ে তৈরি করা হচ্ছে এসব প্রতিমা।

সরেজমিনে সাধনপুর, পূর্ব গুনাগরী ও জলদী পৌরসভার মহাজন পাড়ার সার্বজনীন মন্দির, বিভিন্ন স্থানে দেখা গেছে প্রতিমাশিল্পীদের কর্মব্যস্ততা।

মৃৎশিল্পী সুমন মহন্ত বলেন, প্রতিমা তৈরির কাজ আমরা পূজার অন্তত দুই মাস আগে শুরু করি। বর্তমানে মাটি, বাঁশ ও রঙসহ সব উপকরণের দাম বেড়ে গেছে। আগে একটি দুর্গা প্রতিমা তৈরিতে ৩০
থেকে ৪০ হাজার টাকা খরচ হতো, এখন খরচ দাঁড়িয়েছে ৬০ থেকে ৮০ হাজার টাকা। আবার বড় আকারের প্রতিমা তৈরিতে ১ লাখ টাকারও বেশি ব্যয় হচ্ছে।

বাঁশখালী পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক জন্টু কুমার দাশ বলেন, প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি চলছে। বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম বিভিন্ন ইউনিয়নের প্রতীমা তৈরির খারখানা পরিদর্শন করেন, পরিদর্শন শেষে বলেন,

অধিকাংশ প্রতিমা তৈরির কারখানায় অনিরাপদ জায়গাতে প্রতিমা তৈরি ও সংরক্ষণ করে রাখতে দেখা গেছে। কারখানা গুলিতে এখনও পর্যন্ত কোনো ধরনের সিসি ক্যামেরা স্থাপন করা হয়নি। এমনকি ওই কারখানা গুলোতে রাতে পাহারা দেয়ার কোনো ধরনের পাহারাদারও নিযুক্ত করেনি। সাধনপুরস্থ প্রতিমা তৈরি কারখানা মালিক পিন্টু দাশের এমন অবহেলা ও অসতর্কতার বিষয়টি দেখে তাকে আবারও সতর্ক করেন নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উপজেলায় ৮৮ টি মন্দিরে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অধিকাংশ মন্দিরেই প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রতিটি ইউনিয়নে আমাদের কর্মকর্তারা দায়িত্বে আছেন এবং নিয়মিত পূজা কমিটির সঙ্গে যোগাযোগ রাখছেন। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর