সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

তাড়াশে খাল থেকে নিখোঁজ সিএনজিচালকের পচাগলা মরদেহ উদ্ধার

মোঃ শামসুজ্জোহা / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বেড়খালী এলাকায় একটি খাল থেকে পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা সিএনজিচালক মিলন মিয়া (৩০)-এর পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সকালে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের পাশের খালে কৃষিকাজ করতে গিয়ে স্থানীয় কয়েকজন কৃষক কচুরীপানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের ছবি ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা সেখানে এসে মরদেহটি মিলন মিয়ার বলে শনাক্ত করেন।

নিহত মিলন মিয়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ী জাঙ্গালিয়া গ্রামের সোলেমান আলীর ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশার চালক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত ২ আগস্ট বগুড়া সদরের চারমাথা এলাকা থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা বেলতলা এলাকার উদ্দেশ্যে রওনা হন মিলন মিয়া। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি কয়েকদিনের পুরোনো হওয়ায় শরীরে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। নিহতের পরনে একটি টি-শার্ট ও ফুল প্যান্ট ছিল।

তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের ধারণা, এটি একটি রহস্যজনক মৃত্যু। তবে পুলিশ বলছে, তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories