নিজস্ব প্রতিবেদক রাজশাহীঃ
রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূল থেকে উঠে আসা বলিষ্ঠ নারী নেত্রী মোসা: রত্না খাতুন। জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করা এই নেত্রীকে আসন্ন সংরক্ষিত নারী সংসদীয় আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে চান স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শের সাথে যুক্ত থেকে মোসা: রত্না খাতুন রাজশাহীর নারী শক্তিকে ঐক্যবদ্ধ করেছেন। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে প্রতিকূল সময়েও দলীয় কর্মসূচি সফল করতে এবং তৃণমূলের নারী কর্মীদের সুসংগঠিত রাখতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
স্থানীয় নেতা-কর্মীদের মতে, রত্না খাতুন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেত্রী। তিনি দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের সুখে-দুখে পাশে দাঁড়িয়েছেন। তৃণমূলের সাথে তার নিবিড় যোগাযোগ রয়েছে।
সংসদে তার মতো একজন সাহসী নেত্রীকে পাঠালে রাজশাহীর নারীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখা সম্ভব হবে।
সাংগঠনিক সম্পাদক হিসেবে তার দক্ষতা প্রমাণ করে যে, তিনি সংসদীয় দায়িত্ব পালনেও সমান পারদর্শিতা দেখাবেন।
দলের ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করা হলে রত্না খাতুনই অগ্রগণ্য।

এ বিষয়ে মোসা: রত্না খাতুন বলেন, আমি পদের মোহ করি না, দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমি রাজপথে ছিলাম এবং থাকব। দল যদি আমাকে যোগ্য মনে করে সংরক্ষিত নারী আসনে সুযোগ প্রদান করে, তবে আমি রাজশাহী তথা দেশের নারীদের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করে যাব।
রাজশাহীর রাজনৈতিক সচেতন মহল মনে করছে, রত্না খাতুনের মতো ত্যাগী ও পরিশ্রমী নেত্রীকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করলে তা কেবল দলের জন্যই নয়, পুরো অঞ্চলের নারী সমাজের জন্যই এক বড় প্রাপ্তি হবে।