সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

গোদাগাড়ী উপজেলায় চর আষাড়িয়াদহ ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল খালেক, ড. ওবায়দুল্লাহ, মাস্টার নোমায়ন আলী এবং চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হিল কাফী। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই বরকতময় মাসেই মহান আল্লাহ তাআলা মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র কুরআন নাযিল করেছেন। কুরআন এমন এক মহাগ্রন্থ যা মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা প্রদান করে এবং সত্য ও মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ধারণ করে দেয়।

তিনি বলেন, রমজানের সিয়াম কেবল ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকার নাম নয়; বরং এটি আত্মসংযম, তাকওয়া ও নৈতিকতার এক মহান প্রশিক্ষণ। রোজা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, অন্যায় ও অবিচার থেকে দূরে থাকতে শেখায় এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মানসিকতা গড়ে তোলে। রমজানের শিক্ষা যদি ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করা যায়, তবে দুর্নীতি, অনিয়ম ও অবিচার থেকে মুক্ত একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব।

তিনি আরও বলেন, কুরআন মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে কুরআনের নির্দেশনা অনুসরণ করলেই প্রকৃত ন্যায়বিচার, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকের সমাজে নৈতিকতার অবক্ষয়, দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিস্তার দেখা যাচ্ছে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য কুরআনের আদর্শ ও ইসলামের ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সময়ের দাবি।

তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই। জনগণের অধিকার নিশ্চিত করা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য নৈতিক নেতৃত্ব অত্যন্ত জরুরি। তাই দেশের মানুষকে নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে সমাজ পরিবর্তনের আন্দোলনে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ইসলামের শিক্ষা হচ্ছে শান্তি, সাম্য ও মানবকল্যাণের শিক্ষা। ইসলামী মূল্যবোধের আলোকে সমাজ পরিচালিত হলে সেখানে কোনো বৈষম্য, শোষণ বা অন্যায় টিকে থাকতে পারে না। তাই দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক বলেন, রমজান মাস মানুষের আত্মশুদ্ধি ও সমাজ সংস্কারের মাস। এ মাসের শিক্ষা ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।

বিশেষ অতিথি বক্তব্যে ড.ওবায়দুল্লাহ্ বলেন, একটি আদর্শ সমাজ গঠনে ন্যায়, সততা ও ইনসাফের চর্চা অপরিহার্য। জনগণের কল্যাণে কাজ করতে হলে সৎ নেতৃত্ব ও নৈতিক রাজনীতির বিকাশ ঘটাতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ রমজানের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানান।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর