সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

বাঁশখালীর সাধনপুরে দোকানে হামলা ও ভাঙচুর; সেনাবাহিনীর অভিযানে অভিযুক্ত আটক-১

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ২১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

আনিছুর রহমান
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম।

​চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে দোকান ভাঙচুর ও হামলার ঘটনায় শাকিল নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১১টায় বাণীগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় রাজনৈতিক উত্তেজনার জেরে কয়েকটি দোকানে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। অভিযোগ রয়েছে, বিএনপির কয়েকজন সমর্থক এই হামলার সাথে জড়িত ছিলেন। ঘটনার পর থেকেই জড়িতরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এলাকায় সেনাবাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল।

সেনাক্যাম্প সূত্রে জানা যায়, ​গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বাঁশখালী সেনা ক্যাম্পের একটি চৌকস দল দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত শাকিলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাকিল ঘটনার দিন উপস্থিত থাকা এবং সরাসরি ভাঙচুরে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে।

​আটক ব্যক্তিকে বর্তমানে তার সহযোগীদের সম্পর্কে আরও তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ​জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

​বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার দৈনিক চাঁদপুরের আলো,র প্রতিনিধি,কে জানান, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দলমত নির্বিশেষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতার বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

​এই গ্রেপ্তারের পর এলাকায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নিয়মিত টহল দিচ্ছে সেনাবাহিনী। স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর