সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সাদেকপুর উচারগাঁওয়ে পীর কলিম শাহ (রহ.)-এর ১০৫তম বার্ষিক উরস মোবারক আজ।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার।

ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর উচারগাঁওয়ে আজ শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে পীর কলিম শাহ রহমতুল্লাহি আলাইহির ১০৫তম বার্ষিক উরস মোবারক। কলিম শাহ বাউল সংগঠন-এর উদ্যোগে আয়োজিত এ উরস মোবারকটি সংগঠনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, উরস মোবারকের মূল আনুষ্ঠানিকতা আজ রাত ৯টা থেকে শুরু হয়ে পরদিন ভোর ৪টা পর্যন্ত চলবে। সারারাতব্যাপী এ আয়োজনে মরমি গান ও বাউল সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ভক্ত আশেকানরা আধ্যাত্মিক তৃপ্তি লাভ করবেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় বাউল শিল্পী আরিফ দেওয়ান, ঢাকার দেওয়ান বাবলী সরকার ও সাথী বৈদেশী এবং ময়মনসিংহের তন্বী সরকার। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রথিতযশা বাউল শিল্পী ও স্থানীয় শিল্পীরাও সংগীত পরিবেশনায় অংশ নেবেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন লন্ডন প্রবাসী বিশিষ্ট গীতিকার ও নাট্যকার এবং কলিম শাহ বাউল সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল আজাদ। তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে নিয়মিত আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন। তাঁর দক্ষ নেতৃত্বে সংগঠনটি মানবসেবা ও লোকজ সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

উরস মোবারকটি কলিম শাহ মিডিয়া-এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের উপস্থাপক আব্দুল হান্নান জানান, উরস মোবারকে পীর কলিম শাহ (রহ.)-এর ভক্ত আশেকানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। ধর্মপ্রাণ মুসল্লি ও সংগীতানুরাগী সকলকে উরস মোবারকে উপস্থিত হয়ে এ আধ্যাত্মিক আয়োজনে অংশগ্রহণের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর