সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

বাঁশখালীতে ঘাতক বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন তাহমিনা; পরিবারের স্বপ্ন ধূলিসাৎ

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

আনিছুর রহমান
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম।

চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়কে আবারও ঝরলো এক তাজা প্রাণের রক্ত। এবার বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তাহমিনা আক্তার (২২) নামে এক তরুণী। শুক্রবার (৩০শে জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​নিহত তাহমিনা সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আফজল আহমদের তৃতীয় কন্যা।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ এজাজ জানান, সন্ধ্যায় তাহমিনা তার ভাইয়ের মোটরসাইকেলে চড়ে দক্ষিণ সাধনপুরের পুরাতন বাড়ি থেকে লটমনি নতুন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে সাহেবের হাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী একটি ‘এস আলম’ (S.Alam) বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তাহমিনা রাস্তার ওপর ছিটকে পড়লে ঘাতক বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, তাহমিনা ছিলেন তার পরিবারের বেঁচে থাকার বড় অবলম্বন। নিজের উপার্জনের টাকা দিয়ে তিনি বাবার ঋণের দেনা পরিশোধ করতেন। যে মেয়েটি পরিবারের হাল ধরতে দিনরাত পরিশ্রম করতো, আজ একটি বেপরোয়া বাসের চাকায় তার সব স্বপ্ন পিষ্ট হয়ে গেল। প্রিয় কন্যার এমন অকাল মৃত্যুতে বৃদ্ধ বাবা-মা এখন বাকরুদ্ধ।

রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সড়কগুলোতে এভাবে বেপরোয়া গতির বলি আর কত প্রাণ হারাবে?—এই প্রশ্ন এখন সাধারণ মানুষের। ঘটনার পর থেকে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে ঘাতক চালকের কঠোর শাস্তি এবং নিরাপদ সড়কের নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর