সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের পাশে বিএনপি।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাঁদপুর বেলগাঁও চা-বাগান এলাকার শ্রমিক আবদুল মান্নান-এর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসাবশেষ পরিদর্শন ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে আবদুল মান্নান-এর বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেলে মানবিক সহায়তা নিয়ে তার পাশে দাঁড়ান ১নং পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য আলহাজ্ব নুরুল আজিম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী চট্টগ্রাম-১৬ আসনের মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা-র পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেন।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল, শাড়ি, লুঙ্গি, শার্ট, চাল এবং নগদ অর্থ প্রদান করা হয়, যাতে তারা এই দুঃসময়ে কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন।
ত্রাণ বিতরণকালে আলহাজ্ব নুরুল আজিম বলেন, “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বিএনপির রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। আমরা সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে আছি এবং থাকবো।” তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বান জানান।
এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
স্থানীয় এলাকাবাসী এ মানবিক উদ্যোগের জন্য বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories