সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

রংপুরে কবরস্থানের সামনে ইয়াবা বিক্রির সময় তাপস চন্দ্র ধরা খেলেন।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৭২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি
রংপুরঃ

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আরপিএমপি রংপুর মহোদয়ের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে হাজীরহাট থানাধীন শালমারা গ্রামের শালমারা কবরস্থানের সামনে, শালমারা হতে পক্ষিফান্দা গামী পাকা রাস্তার উপর সন্দেহজনক অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়।
তল্লাশি করে তার কাছ থেকে ০৫ (পাঁচ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ০.৫ গ্রাম এবং মূল্য প্রায় ১,৫০০ টাকা। এ সময় মাদক বিক্রয়ের নগদ ৮০০ টাকাও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন— শ্রী তাপস চন্দ্র (৩৪), পিতা: শ্রী ব্রজেন্দ্র চন্দ্র, মাতা: শ্রী রঞ্জিতা রানী। তার স্থায়ী ঠিকানা হাজীরহাট থানাধীন পশ্চিম রাজেন্দ্রপুর (মধ্যপাড়া), ওয়ার্ড নং-১১, রংপুর।
এ ঘটনায় হাজীরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories