সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৫২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. আব্দুস সালাম (৫০) ও তাঁর স্ত্রী–সন্তানের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন পলাশ ইউনিয়নের নতুনপাড়া গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বদরুল (৩৫), নজরুল (৩০), মুন্না (২০), ফুলছুদা বেগম (৩৪) ও অজ্ঞাতনামা আরও ২–৩ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে আব্দুস সালামের রেকর্ডীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। ঘটনার দিন জমিতে প্রবেশকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ১নং অভিযুক্ত বদরুল তার সহযোগীদের উদ্দেশে “খুন করে লাশ পানিতে ভাসিয়ে দেওয়ার” হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আব্দুস সালাম নিজ ঘরে আশ্রয় নিলেও অভিযুক্তরা জোরপূর্বক ঘরে ঢুকে তাঁর ওপর হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, বদরুল ধারালো ছুরি দিয়ে আব্দুস সালামের থুতনির নিচে আঘাত করলে তিনি গুরুতরভাবে জখম হন। একই সময় অভিযুক্ত নজরুল কাঠের রুইল দিয়ে তাঁর কন্যা মোহনা আক্তারের মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি আত্মরক্ষার্থে হাত তুললে ডান হাতের কবজিতে হাড়ভাঙা জখম হয়। এ ছাড়া স্ত্রী আকলিমা আক্তারসহ পরিবারের অন্য সদস্যরাও হামলায় আহত হন।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন।আহত আব্দুস সালাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি এনসিপি বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সদস্য সচিব মোবারক হোসেনের মাধ্যমে বিশ্বম্ভরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে হামলাকারীদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, বসতঘরে অনধিকার প্রবেশ, দেশীয় অস্ত্র প্রদর্শন ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,“একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর