সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ঈদগাঁওতে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা- প্রতিবাদে মানববন্ধন 

রিপোর্টারের নাম / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের ঈদগাঁও বাজারে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে সশস্ত্র ডাকাতির চেষ্টা ও ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছে। ঘটনার প্রতিবাদে সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ঈদগাঁও বাজারের কাঁচা বাজার এলাকায় ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘটনাটি ঘটে সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে ঈদগাঁও বাজারের পুরোনো তরিতরকারি ও কাঁচা বাজার রোডে অবস্থিত মুক্তা স্বর্ণ শিল্পালয়ে। আহতরা হলেন—দোকান মালিক বাবু মৃণাল আচার্য্য (৬৫), তার পুত্র মনিষ আচার্য্য (৩০), দোকান কর্মচারী জনি চৌধুরী (২৮) এবং শান্তূ আচার্য্য (১৮)। গুরুতর আহত শান্তূ আচার্য্যকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার সময় সন্ত্রাসীরা দোকানের ভেতরে ঢুকে আয়না ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় শো-পিচে রক্ষিত আনুমানিক ৭–৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে দাবি করা হয়।

দোকানটির মালিক ঈদগাঁও উপজেলা জুয়েলারী সমিতির প্রধান উপদেষ্টা। ডাকাতির চেষ্টা ও হামলার অভিযোগ আনা হয়েছে স্থানীয় মৃদুল কান্তি দে ও তার সহযোগীদের বিরুদ্ধে।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগীর পুত্র মনিষ আচার্য্য। তিনি জানান, মৃদুল কান্তি দে’র নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। বাজারের লোকজন ও ব্যবসায়ীরা প্রতিরোধে এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে পুরো বাজারে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার সময় ঈদগাঁও থানা পুলিশকে একাধিকবার ফোন করা হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেলে থানায় যোগাযোগ করলে পুলিশ বিরোধের বিষয়টি নিয়ে পরে আসার পরামর্শ দেয় বলে তিনি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ী ও ভুক্তভোগীরা দিনদুপুরে প্রকাশ্যে ডাকাতির চেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ঈদগাঁও বাজারে স্থায়ী ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জুয়েলারি সমিতির সদস্য উজ্জ্বল ধর, রুবেল ধর, এলবার্ট দে, বিজন ধর, সানি দে, উজ্জ্বল ধর (২), অন্তু দে, রাজীব আচার্য্য, তপন আচার্য্য, হোসন, ইব্রাহিম, তাপস দে প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর