সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

​বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ২০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর।

​রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ‘কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য বার্ষিক বনভোজন ও শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার (১৯ জানুয়ারি) অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে এই ভ্রমণ অনুষ্ঠিত হয়। ​ভ্রমণের জন্য নির্ধারিত স্থানগুলোর মধ্যে ছিল দিনাজপুরের ঐতিহাসিক রামসাগর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন কান্তজিউ মন্দির।

​সোমবার সকালে কারমাইকেল কলেজ ক্যাম্পাস থেকে সমিতির সদস্যরা দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সারা দিনব্যাপী এই আয়োজনে সমিতির সকল স্তরের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আনন্দ-উচ্ছ্বাসে মেতে থাকতে দেখা যায়। শিক্ষার্থীরা গ্রুপ ছবি তোলা, গান, নাচ এবং আড্ডার মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখেন। বিশেষ করে দিনাজপুরের রেলওয়ে স্টেশনে এবং রামসাগর বন বিশ্রামাগারের সামনে সদস্যদের দলবদ্ধ আলোকচিত্রগুলো তাদের ভ্রাতৃত্বের বন্ধনকেই ফুটিয়ে তুলেছে।

​সমিতির নেতৃবৃন্দ জানান, পড়াশোনার একঘেয়েমি দূর করতে এবং নিজেদের মধ্যে ঐক্য ও সোহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এই বনভোজনের আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।
​দিনভর দিনাজপুরের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন ও আনন্দ-ভ্রমণ শেষে সন্ধ্যার পর সদস্যরা নিরাপদে রংপুরে ফিরে আসেন। ফিরে আসার সময় প্রত্যেকের চোখে-মুখে ছিল এক সুন্দর দিন কাটানোর তৃপ্তি ও সজীবতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর