সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

রংপুর সরকারি কলেজের বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক শামিমা আখতারকে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির ফুলেল শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি / ৬২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক, রংপুর

​রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামিমা আখতারের অবসর গ্রহণ উপলক্ষ্যে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, কেন্দ্রীয় কমিটি, রংপুর।
​আজ রবিবার (১১ জানুয়ারি) সকালে রংপুর সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘ কর্মজীবন শেষে অধ্যাপক শামিমা আখতারের অবসর গ্রহণকে স্মরণীয় করে রাখতে সমিতির নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
​শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন:
​জনাব মোঃ মনিরুল হক প্রধান, আহ্বায়ক, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি (অ্যাডহক কমিটি)।
​ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু, সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক, রংপুর মেডিকেল কলেজ।
​অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ, কারমাইকেল কলেজ। ​অধ্যাপক মোঃ রোজাইন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কারমাইকেল কলেজ। জনাব মোঃ আতিয়ার রহমান, অবঃ সরকারি কর্মকর্তা এবং ​জনাব মোঃ শহিদুল আলম লাবু, বিশিষ্ট ব্যবসায়ী সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
​অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক শামিমা আখতারের বর্ণাঢ্য কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ও তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও শুভকামনা জানান।
​এ সময় অধ্যাপক শামিমা আখতার কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর