সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

বাঁশখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে মদীনাতুল উলুম কুদ্দুসিয়া তাহফীজুল কুরআন কমপ্লেক্সে বিজয় র‍্যালী ও ভর্তি কার্যক্রমের ঘোষণা

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম, বাঁশখালী প্রতিনিধি / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম

চট্টগ্রাম, বাঁশখালী প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও দেশপ্রেমের আবহে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন করেছে মদীনাতুল উলুম কুদ্দুসিয়া বালক-বালিকা তাহফীজুল কুরআন কমপ্লেক্স, বাঁশখালী।

দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানটির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালীর আয়োজন করা হয়। সকাল দশটায় প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালীতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা হাতে নিয়ে দেশপ্রেমমূলক বিভিন্ন স্লোগানের মাধ্যমে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরব তুলে ধরেন। র‍্যালীটি আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালী শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ শফিকুর রহমান। তিনি বলেন,
“বিজয়ের সূর্য যেমন লাল-সবুজের পতাকায় মিশে আছে, তেমনি বিজয়ের চেতনা আমাদের সত্তা ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও ইসলামী আদর্শের সমন্বয় ঘটানো আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও জানান, প্রতিষ্ঠানের আগামী কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২০ তারিখ একটি বার্ষিক বার্তা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভা শেষে নতুন শিক্ষাবর্ষের জন্য বালক ও বালিকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।

পরিচালক আরও বলেন, এই প্রতিষ্ঠানে হিফজুল কুরআনের পাশাপাশি নূরানী নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আরবি, বাংলা ও ইংরেজি বিষয়ে পাঠদানের সুব্যবস্থা রয়েছে, যাতে শিক্ষার্থীরা দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও দক্ষ হয়ে গড়ে উঠতে পারে।

এ সময় তিনি জানান, ইতোমধ্যে হিফজ সমাপনী শিক্ষার্থীদের ছবি ও ঠিকানা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে, যা প্রতিষ্ঠানটির স্বচ্ছতা ও সাফল্যের প্রতিফলন।

উল্লেখ্য, আসন্ন ভর্তি কার্যক্রমে আগ্রহী অভিভাবকদের বার্ষিক বার্তা সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

হেফ্জ সমাপনী ছাত্রদের নাম নিন্মরুপ, আবদুল্লাহ আল ফাহিম, সিফাত আবদুল্লাহ ছালমান, রবিউল হাসান রাবিল, মনির আলম, ছাইদ হোসেন সাইমন, রায়হানুল ইসলাম মাহিম, হাছান মাহমুদ, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ সিফাত, ছাত্রীদের মধ্যে, আশফিকা জান্নাত তাসফিয়া, ফাতেমাতুজ জোহরা তাশফিয়া, আয়েশা ছিদ্দিকা সারিকা, মোছাম্মৎ হুররিয়া বিনতে ইমরান প্রমূখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর