সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

টঙ্গীতে অপহরণের দুই ঘণ্টার মধ্যেই যুবক উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

সাবরিনা জাহান | বিশেষ প্রতিবেদক, গাজীপুর: / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সাবরিনা জাহান | বিশেষ প্রতিবেদক, গাজীপুর:

টঙ্গী পশ্চিম থানার পুলিশ অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যে দ্রুত ও প্রযুক্তিনির্ভর অভিযানে এক যুবককে উদ্ধার করে এবং এক অপহরণকারীকেও গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার, ২৩ নভেম্বর, বিকেল আনুমানিক ৪টার দিকে আউচপাড়া মোল্লাবাজার এলাকার পাকা রাস্তায় থেকে দুর্বৃত্তরা মোঃ রাসেল মিয়া (২৫)–কে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

রাসেলের ভগ্নিপতি মোঃ সুন্দর আলী (৪০) থানায় মৌখিকভাবে অভিযোগ করলে টঙ্গী পশ্চিম থানা ও জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ–দক্ষিণ) নির্দেশনায় ওসি মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে দ্রুত তদন্ত শুরু করা হয়। টানা দুই ঘণ্টার অনুসন্ধান ও অভিযানের পর পুলিশ টঙ্গীর মুদাফা এলাকার প্রত্যাশা আবাসন থেকে রাসেলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। একই অভিযানে একজনকে গ্রেফতার করা হলেও গ্রেপ্তারকৃতের পরিচয় (সানি) বিষয়টি নিশ্চিত করা না গেলেও পরিচয় সম্পর্কিত তথ্য এখনও পাওয়া যায়নি। অভিযানে ভিকটিমের মোবাইলও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকালে ভিকটিমের শারীরিক অবস্থাও ভাল ছিল। পরবর্তীতে সুন্দর আলী আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ করলে ঘটনাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয় এবং গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অপহরণ চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান এখনও চলছে বলে থানা জানিয়েছে। স্থানীয়রা পুলিশি দ্রুত পদক্ষেপ, প্রযুক্তির ব্যবহার ও সমন্বিত তৎপরতাকে সফল উদ্যোগ হিসেবে বিশেষ প্রশংসা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories