সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত*

মোঃ রোকন উদ্দিন জয় বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম / ৫২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মোঃ রোকন উদ্দিন জয় বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম

আজ ১৯ নভেম্বর ২০২৫ খ্রি. দুপুর ০১.০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষে সিএমপির অক্টোবর/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়।

সভায় কমিশনার মহোদয় নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। তিনি সকল বিভাগের উপ-পুলিশ কমিশনারদের তাদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং কার্যক্রম এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। রুজুকৃত হত্যা মামলা সহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ প্রদান করা হয়। মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি ও ওয়ারেন্ট তামিলের গতি বাড়াতেও তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থা আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আসফিকুজ্জামান আকতার, বিপিএম এর ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি হওয়ায় সিএমপি কমিশনার মহোদয় ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে তাকে বিদায় জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ইনসার্ভিস-ট্রেনিং) জনাব অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর