সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

রিয়াদে আনজুমানে খোদ্দামুল মুসলেমিন কাউন্সিল অধিবেশন ২০২৫;

সৌদিআরব থেকে_ছাদেক আহমাদ / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সৌদিআরব থেকে_ছাদেক আহমাদ,

সৌদিআরব রিয়াদে “আনজুমানে খোদ্দামুল মুসলেমিন” রিয়াদ কেন্দ্রিয় পরিষদের কাউন্সিল অধিবেশন ২০২৫, হোটেল ডি-প্যালেসে অনুষ্ঠিত হয়।

অধিবেশন গাজী মাওলানা ওবায়দুল হক ইদ্রিসের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা মুহাম্মদ আনোয়ার শাহাদাত হোসেন,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক উপদেষ্টা মাওলানা মুহাম্মদ খাজা মঈনুদ্দীন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন মাজিদ তেলাওয়াত করেন মাওলানা নুরুল আমিন ও নাতে রাসুল (দ.) পরিবেশন করেন সাজ্জাদ হোসেন ফাহিম সহ আরো অনেকে।

বিপুল সংখ্যক প্রবাসীদের সরব উপস্থিতিতে দুই পর্বের কাউন্সিল অধিবেশনে উপস্থিত সদস্য ও কাউন্সিলরদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন সর্ব সম্মতিক্রমে ২০২৫-২০২৭ সালের জন্য ১৩ সদস্য উপদেষ্টা ও ৫৫ জন সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটিতে উপদেষ্টা প্রধান হিসেবে নির্বাচিত হন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ নুরুল আলম নঈমী এবং কার্যকারী পরিষদের সভাপতি মুহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী ও গাজী ওবায়দুল হক ইদ্রিসকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ আবু জাহেদকে সাংগঠনিক সম্পাদক করে কার্যকরী পরিষদ (২০২৫-২০২৭) ঘোষণা করা হয়।

অনুষ্ঠানটি মুহাম্মদ মমতাজুল হক আজিজের সঞ্চালনায়_ অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মদ ইসমাঈল,নাছির হোসাইন, ছাদেক আহমাদ সহ উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ নাত-সন্ধ্যা উপহার দেন প্রবাসী নাতশিল্পী সাজ্জাদ হোসেন ফাহিম ও রায়হান চৌধুরী আকাশ।

অনুষ্ঠান শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য শান্তি সমৃদ্ধি কামনায় মিলাদ ও কিয়ামের শেষে দোয়া মুনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর