সংবাদ শিরোনাম
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

বাগেরহাট রামপালে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়

মোঃ ইকরামুল হক রাজীব বিশেষ প্রতিনিধি / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মোঃ ইকরামুল হক রাজীব
বিশেষ প্রতিনিধি

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কৃষিবিদ শামীমুর রহমান শামীম এর

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের রামপাল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী জনসভা। রবিবার (৯ নভেম্বর ২০২৫) বিকেলে রামপাল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এ সভা প্রাণবন্ত হয়ে ওঠে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি বলেন, “দেশে আজ গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। আমাদের লক্ষ্য—সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত, উৎপাদনমুখী উন্নত বাংলাদেশ গড়ে তোলা।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন হাওলাদার। তাঁরা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান তুহিন। তিনি বলেন, “বিএনপি জনগণের দল, আমরা জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।”

জনসভায় রামপাল উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশ নেন। সভা শেষে প্রধান অতিথি শামীমুর রহমান শামীম স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories