সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সুনামগঞ্জ ১ আসন প্রাথমিক মনোনয়ন বঞ্চিত হয়েও হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত কামরুজ্জামান কামরুল

স্টাফ রিপোর্টার: / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ তাহিরপুর হাওরাঞ্চলের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম কামরুজ্জামান কামরুল। প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন না পেলেও তিনি পেয়েছেন সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন। মনোনয়ন বঞ্চনার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গ্রাম-গঞ্জে নানা আলোচনার সৃষ্টি হয়।

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে জনগণের প্রতি তাঁর নিবেদন, সততা ও দীর্ঘদিনের তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই হাজারো মানুষ তাঁকে ঘিরে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করছে। অনেকেই বলছেন, “প্রাথমিক মনোনয়ন না পেলেও কামরুল ভাই আমাদের হৃদয়ের প্রার্থী।”

সমর্থকরা স্লোগান দিচ্ছেন—যেই সেই বুঝি না, কামরুল ছাড়া মানি না।” সকাল থেকেই নেতা-কর্মীরা প্রখর রোদ উপেক্ষা করে তাদের প্রিয় নেতাকে একনজর দেখার জন্য অপেক্ষা করছে।

তৃণমূলের দাবি, প্রাথমিক মনোনয়ন বাদ দিয়ে রাজপথের সংগ্রামী নেতা কামরুজ্জামান কামরুলকেই ধানের শীষ প্রতীক উপহার দিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কামরুজ্জামান কামরুলের প্রতি মানুষের এই অকৃত্রিম ভালোবাসা প্রমাণ করে— জনগণ শুধু পদ নয়, বরং কর্ম ও আচরণের ভিত্তিতেই নেতাকে মূল্যায়ন করে।

নিজ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কামরুল বলেন,আমি প্রাথমিক মনোনয়ন না পেলেও আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অর্জন। আমি সবসময় জনগণের পাশে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকব। পদ-পদবির চেয়ে মানুষের সেবা করাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন,আমার ৩৩ বছরের রাজনৈতিক জীবনে বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, বারবার ফ্যাসিস্ট হাসিনার কারাগারে যেতে হয়েছে, রিমান্ড সহ্য করেছি। বিএনপি আমার মা— তাঁকে কখনো ফেলে যাব না। কেন্দ্রীয় নির্দেশই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। তবে আমার বিশ্বাস, আপনাদের এই ভালোবাসা বৃথা যাবে না। দেশনায়ক তারেক রহমানই জনগণের ভালোবাসার কামরুলের হাতেই ধানের শীষ তুলে দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories