সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

রামপালে মৎস্য ঘেরের বিরোধ নিয়ে হামলা থানায় অভিযোগ দায়ের

মোঃ ইকরামুল হক রাজিব বিশেষ প্রতিনিধি / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মোঃ ইকরামুল হক রাজিব
বিশেষ প্রতিনিধি

বাগেরহাটের রামপালে মৎস্য ঘেরের বিরোধ নিয়ে হামলার ঘটানা ঘটেছে। এ বিরোধের জেরে ১৯ অক্টোবর,২০২৫ উপজেলার শ্রীফলতলা গ্রামের আঃ মান্নান এর পুত্র জুয়েল বাদী হয়ে হোগলডাঙ্গা গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে মেহেদি হাসান মিন্টু সহ ৭ জনকে অভিযুক্ত করে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রামপাল থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ ও বাদীর দেয়া তথ্য সূত্রে জানা গেছে যে, বাদী জুয়েল ১২ অক্টোবর , ২০২৫ ইংরেজী তারিখে বিবাদীর উপজেলার কৈগদ্দাশকাঠি এলাকায় দখলীয় একটি মৎস্য ঘের ১৫ লক্ষ টাকায় লীজ নেয় এবং একই তারিখে ভাগা বাজারস্থ বিএনপি’র কাযালয়ে নগদ ১০ লক্ষ টাকা পরিশোধ করে।

এ ছাড়া বাকী ৫লক্ষ টাকা বাদী জুয়েল বিবাদীকে ১৭ অক্টোবর ,২০২৫ তারিখ পরিশোধ করে। এরপর বিবাদী মিন্টু বলে যে, মৎস্য ঘেরের টাকা সে একমাস পরে ফেরৎ দিবে। এই বলে বিবাদী মিন্টু মৎস্য ঘের অন্য লোকের কাছে ২০ লক্ষ টাকায় গোপনে লাগিয়ে দেয় এবং বলে যে, একমাস পরে বাদী জুয়েলকে টাকা ফেরৎ দিবে।

বাদী এ কথা মেনে নিয়ে টাকা চাইতে গেলে বিবাদী মেহেদী হাসান মিন্টুর নির্দেশে মৃত আরব আলী লস্কর এর পুত্র সালাম লস্কর, বর্ণী ছায়রাবাদ এলাকার মৃত রব্বান কাজী এর পুত্র জুম্মান, কৈগদ্দাশকাটি এলাকার মৃত লুৎফর ফকিরের পুত্র সাবজান ফকির ও একই এলাকার সাবজান ফকিরের পুত্র রহমাত আলী, কাপাসডাঙ্গা গ্রমের মোসলেম শেখ’র পুত্র হালিম সেখ এবং আলতাফ সেখ’র পুত্র হামিদ সেখ অজ্ঞাতনামা ২৫-৩০ জন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

এছাড়া তারা বাদী জুয়েল’র মৎস্য ঘেরে থাকা লোকজনের উপরও হামলা চালায়। এ অবস্থায় বাদী স্থানীয় পুলিশ ফাড়িকে খবর দেয় এবং তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বাদী অভিযোগে আরো জানান যে, বিবাদী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে নিয়মিত ভয়-ভীতি প্রদর্শন করে আসিতেছে এবং প্রাণ নাশের হুমকি প্রদান করছে।

অভিযোগে বাদী আরো বলেন যে, বিবাদী অত্যন্ত চিট প্রকৃতির লোক এবং সে যে কোন সময় তার মারাত্মক ক্ষতি করতে পারে।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান আতিক জানান যে, এ বিয়য়ে লিখিত অভিযোগ পেয়েছি এবং উভয় পক্ষকে ডেকে মিমাংসা করে দেয়ার চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories