সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

রাজনীতির হাতিয়ার হিসেবে শিক্ষার্থীদের ব্যবহার করা যাবে না কৃষিবিদ শামীম

মোঃ ইকরামুল হক রাজিব বিশেষ প্রতিনিধি / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মোঃ ইকরামুল হক রাজিব
বিশেষ প্রতিনিধি

রামপালের সুন্দরবন মহিলা কলেজে অধ্যায়নরত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র পক্ষ থেকে বৃত্তি সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১১টায় কলেজে হলরুমে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আনোয়ারা মনোয়ারা ট্রাস্ট এবং হাসিনা আলী ট্রাস্টের সহযোগিতায় এ বৃত্তি প্রদান করা হয়।

কলেজের অধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫১ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন সুন্দরবন মহিলা কলেজের নবগঠিত কমিটির সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান (শামীম)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ হাফিজুর রহমান তুহিন সভাপতি রামপাল উপজেলা বিএনপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিউর রহমান সামি, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন হাওলাদার।

সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মোঃ জিহাদুল ইসলাম, যুবদলের আহবায়ক মলি­-ক জিয়াউল হক জিয়া, উপাধ্যক্ষ ইজারাদার নাহিদুল ইসলাম, অধ্যাপক আব্দুল মোক্তাদির, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়ক মিনহাজুল আবেদিন প্রমুখ। বৃত্তি প্রদান শেষে কলেজের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ প্রয়াত আবু বকর ছিদ্দিক-এঁর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এসময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ গোলাম ইয়াছিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories