সংবাদ শিরোনাম
রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়- গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

বাঁশখালী উপজেলায় প্রতিষ্ঠিত সুন্নি নূরানী মাদ্রাসা সমূহের পরিদর্শন করেন সুন্নি নূরানী বোর্ডের চেয়ারম্যান জোবাইর রজবী।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

২৫ অক্টোবর ২০২৫ শনিবার সকাল ৮:৩০ মিনিট হতে বাঁশখালী উপজেলায় প্রতিষ্ঠিত সুন্নি নূরানী মাদ্রাসা সমূহের পরিদর্শন করেন, সুন্নি নূরানী বোর্ডের মান্যবর চেয়ারম্যান দেশ বরণ্য আলেমেদ্বীন আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজবী, এ সময় উপস্থিত ছিলেন, সুন্নি নূরানী বোর্ডের বাঁশখালী উপজেলা কেন্দ্র পরিচালক এবং বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান পূর্ব বৈলগাঁও আহলে বাইতে রসূল (দ.) সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ তমিজ উদ্দিন ও মাওলানা মুহাম্মদ আসাদ জালালি।

প্রধান অতিথি মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজবী প্রথমে চান্দপুর হযরত আলী ফকির (রহঃ) সুন্নি নূরানী মাদ্রাসা পরিদর্শন করেন এরপর ক্রমান্বয়ে পূর্ব বৈলগাঁও আহলে বাইতে রাসূল (দঃ) সুন্নিয়া মাদ্রাসা, পশ্চিম সাধনপুর সিরাতুল মুস্তাকিম সুন্নিয়া মাদ্রাসা। সাধনপুর হযরত মাওলা আলী (রাজি:) শহিদীয়া ইসলামীয়া মাদ্রাসা।

সাধনপুর মোহাম্মদিয়া সুন্নিায়া মাদ্রাসা। জালিয়াঘাটা জামেয়া হাশেমীয়া সুন্নীয়া মাদ্রাসা। পশ্চিম জালিয়াঘাটা আল-আমানিয়া রহমানিয়া হাশেমীয়া কাদেরিয়া মাদ্‌রাসা। জালিয়াঘাটা শাহ্ মজিদিয়া রহঃ দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা। উত্তর জলদী সিদ্দিকে আকবর তাহেরীয়া উম্মীদ আলী শাহ সুন্নীয়া মাদ্রাসাসহ মোট নয়টি নূরানী মাদ্রাসা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজবী বলেন, এই নূরানী মাদ্রাসার মাধ্যমে ছোট ছোট কোমলমতি শিশুরা বিশুদ্ধ কুরআন তিলোয়াত, ছহিহ শুদ্ধ ভাবে নামাজ আদায় ও কমপক্ষে ৬০টি পবিত্র হাসীস শরীফ মুখস্থ করার সুযোগ পাচ্ছে তাছাড়া ইসলামের নিয়ম কানুন আরকান আহকাম সম্পর্কে ও দ্বীন ইসলাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বীদা অনুযায়ী সঠিক ধারনাটা এই নূরানী মাদ্রাসা থেকে পাচ্ছে আলহামদুলিল্লাহ, এটার কারণে শিক্ষক, অভিভাবক সর্বোপরি আমাদের পরকালের নাজাতের উছিলা হচ্ছে আলহামদুলিল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories