সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

গাজীপুরে প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

বিশেষ প্রতিনিধিঃ / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ


গাজীপুর মহানগরের গাছা থানায় স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে শরীফপুর রোডে বাংলালিংক টাওয়ারের নিচে ‘জিহাদ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার’ দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, নিহতের নাম মোসাঃ সোহেলা খাতুন (৪২)। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং শরীফপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অভিযুক্ত স্বামী মোঃ কালু শেখ (৪৫) পেশায় ভ্যান চালক। দাম্পত্য কলহের কারণে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল।

কিছুদিন আগে সোহেলা খাতুন স্বামী কালু শেখকে তালাক দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে শুক্রবার বিকেলে রাস্তায় একা পেয়ে স্বামী ছুরি দিয়ে গলায় আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই ঘাতক স্বামী পলাতক রয়েছে।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories