সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে লাইব্রেরী ও সিক রুম উদ্বোধনী অনুষ্ঠান ;

সৌদিআরব থেকে_ ছাদেক আহমাদ, / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

সৌদিআরব থেকে_
ছাদেক আহমাদ,

রিয়াদস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের পাঠ্যভ্যাস বৃদ্ধি ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে আলাদা দুটি লাইব্রেরী ও একটি সিক-রুম উদ্বোধন উপলক্ষে কলেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রভাষক গাউছুল আলম মাফির সঞ্চালনায়_
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অফ ডাইরেক্টরের চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইনান্স ডিরেক্টর মোহাম্মদ আমিনুল হুদা, প্রিন্সিপাল রকিবুল আলম ও ভাইস প্রিন্সিপাল কাউসার মাহমুদ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চাঁন এবং বাথায় অবস্থিত ইয়াসমিন হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার আরিফ হোসেন।

অতিথীরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সুস্থ-সবলভাবে বেড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, লাইব্রেরী ও সিক-রুম শিক্ষার্থীদের জ্ঞান ও স্বাস্থ্যের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে আশা করছি।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন শ্রেণির মেধাবী ও আগস্ট মাসে শত ভাগ উপস্থিত ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় ইয়াসমিন হোটেল এন্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে চকলেট বিতরণ করা হয়।
পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং কলেজ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories