সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে বাঁশখালী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে বাঁশখালী থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

আজ ১৫/০৯/২০২৫খ্রি. তারিখ বিকাল ১৬:৩০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ বাঁশখালী থানার উদ্যোগে বাঁশখালী থানার মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেনের সঞ্চলনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার ৮৮টি দূর্গ পূজা মন্ডপ থেকে আগত পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া উপস্থিত ছিলেন রামদাশ মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব তপন কুমার বাকচী, বাঁশখালী থানার অফিসার ও ফোর্স, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক জন্টু কুমার দাশ, সদস্য সচিব প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, প্রকৌশলী রনি সরকার এবং বাঁশখালী পূজা উদযাপন পরিষদের একাংশের আহবায়ক সন্ধ্যা রাণী দাশ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ।

মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ এলাকায় নিরাপত্তা নিশ্চিতকল্পে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক টিম গঠন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অফিসার ইনচার্জ, বাঁশখালী থানা বক্তব্যের শুরুতেই আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বাঁশখালী উপজেলার সনাতদন ধর্মালম্বীদেরকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।

প্রধান অথিতি তার বক্তব্যে পূজা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবোর্চ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন মর্মে আশ্বাস প্রদান করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সরকারি বিধি-নিষেধ মেনে চলার আহবান জানান। অফিসার ইনচার্জ বাঁশখালী থানার পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপের জন্য একটি করে রেজিস্টার বন্টন করা হয়েছে, যাতে করে পূজা চলাকালীন সময়ে পুলিশ, আনসার ও সেচ্ছাসেবকগনের ডিউটির বিষয়টি পর্যায়ক্রমে লিখে রাখতে পারে। জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য সরকারের বিভিন্ন সংস্থার গুরুতপূর্ণ নাম্বার সম্বলিত ফেস্টুন প্রতিটি পূজা মন্ডপের জন্য বিতরণ হবে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের পক্ষ থেকে যেসকল সমস্যাগুলো তুলে ধরা হয়েছে সেগুলো সমাধানের লক্ষ্যে কাজ করা হবে মর্মে অফিসার ইনচার্জ এর পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দগণ সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাই একযোগে কাজ করার প্রতিশ্রুতির মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত হয়। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)জনাব সুধাংশু শেখর হালদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories