সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

বাঁশখালী উপজেলার বাহারচরা ইউনিয়নের পশ্চিম বাঁশখালায় অগ্নিকাণ্ডে ৫টি পরিবার নিঃস্ব।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা বিষানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুড়ে যাওয়া পরিবারগুলো হলো—ছাবের আহমদ, মোস্তফা আলী, আহমদ উল্লাহ, রফিক আহমদ ও আবদুল কাদের। মুহূর্তের মধ্যে আগুন পুরো এলাকা গ্রাস করলে তাদের গৃহস্থালি সামগ্রী, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছু ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকার বেশি।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল, দানশীল ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কাছে জরুরি সহযোগিতার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

৪নং বাহারচরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মাবুদ বলেন, খুবই দুঃখজনক হলেও সত্যি যে, বাঁশখালা এলাকার সবচেয়ে গীরব ৫টি পরিবারের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আমি সরেজমিনে এসে চোখের পানি ধরে রাখতে পারি নাই, পুরা ৫টি পরিবার একনিমিশে শেষ হয়ে যাবে এটা কেউ কল্পনাও করে নাই।

আমার পরিষদ থেকে তাৎক্ষণিক কিছু খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এই সব পরিবার গুলোকে উপজেলা প্রশাসন ও এলাকার বিত্তশালীদের আর্থিক ভাবে সহযোগিতা করার জন্য আহবান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories