সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

বাঁশখালী’র প্রধান সড়ক চার লেন করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের আওতাধীন “আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি)” (আর-১৭০) আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রসস্থ করণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বরাবর এ স্মারকলিপি জমা দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য, জুলাই যোদ্ধা ও সমাজকর্মী মুহাম্মদ নিজাম উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও এডিশনাল পিপি ইফতেখার হোসেন মহসিন, এডিশনাল পিপি এডভোকেট মফিজুল হক, এডভোকেট সরওয়ার কামাল, আইনজীবী দৌলত আকবর, এডভোকেট আরিফুল হক তায়েফ, চট্টগ্রাম মহানগর ওলামা দলের সদস্য সচিব জয়নাল আবেদিন, তরুণ লেখক ও কলামিস্ট তৌহিদ-উল বারী, ব্যবসায়ী সিরাজুল করিম মানিক, জুলাই যোদ্ধা মোহাম্মদ সাগর, জুলাই যোদ্ধা আরাফাতুল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ মাহফুজ প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, এই আঞ্চলিক মহাসড়ক দিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারসহ ৮ উপজেলার লাখো মানুষ প্রতিদিন যাতায়াত করে। একই সঙ্গে শিল্পকারখানা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রকল্প, বন্দর, কৃষিজ পণ্য, লবণ, চিংড়ি, সমুদ্রের মৎস্যসম্পদ, চা পাতা ও পর্যটনশিল্পের পরিবহন নির্ভর করে এই সড়কের ওপর। সড়কটি চার লেনে প্রসস্থ করা হলে চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়া অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মিত প্রায় ১১ হাজার কোটি টাকার ট্যানেল বর্তমানে দক্ষিণ চট্টগ্রামের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে প্রত্যাশিত সুফল দিতে পারছে না।

প্রতিদিন প্রায় ২৮ লাখ টাকা ভর্তুকি দিয়ে টানেল পরিচালনা করতে হচ্ছে, যা রাষ্ট্রের জন্য লোকসানের বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই বাঁশখালী হয়ে পেকুয়া-চকরিয়া-কক্সবাজার মহাসড়ক দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানানো হয় স্মারকলিপিতে। সংশ্লিষ্টরা বলেন, কর্ণফুলী টানেলের সর্বোচ্চ সুফল পেতে হলে এ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories