সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সফল মৎস্যচাষী সম্মাননা স্মারক পেলেন বাঁশখালী পুকুরিয়ার চেয়ারম্যান আসহাব উদ্দিন।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন সফল মৎস্যচাষী হিসেবে সম্মাননা পেয়েছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন তার হাতে সম্মাননা সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

যৌবনের শুরু থেকেই শখ করে মৎস্য চাষে আগ্রহী আসহাব উদ্দিন ১৯৯৫ সালে পরিকল্পিতভাবে মাছ চাষ শুরু করেন। মাত্র পাঁচ বছরের মধ্যেই তিনি পূর্ণাঙ্গ মৎস্যচাষী হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০০ সালে প্রতিষ্ঠা করেন ‘আসহাব ফিস এন্ড এগ্রো ফার্ম লিমিটেড’। বর্তমানে প্রায় ৭৫ একর এলাকায় মাছ চাষ করছেন তিনি। এখান থেকে বার্ষিক প্রায় ১২ শত মেট্রিক টন মাছ উৎপাদন করেন। পাশাপাশি তার ঘেরে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন প্রায় ৬০ জন শ্রমিক।

আসহাব উদ্দিন বলেন, “আধুনিক প্রযুক্তির সহায়তায় মৎস্য অফিসের পরামর্শে পরিকল্পিতভাবে চাষ শুরু করি। ধাপে ধাপে ব্যবসার প্রসার ঘটে আলহামদুলিল্লাহ। বর্তমানে জাতীয় চাহিদা পূরণের পাশাপাশি অনেক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরে গর্ববোধ করি।”

তবে চাষীদের বর্তমানে সমস্যার কথা তুলে ধরে বলেন, “মাছের খাদ্যের অতিরিক্ত দাম বৃদ্ধি আমাদের বড় চ্যালেঞ্জ। চাষীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাদ্যের দাম যে হারে বাড়ছে, মাছের দাম সে হারে বাড়ছে না। তাই চাষীদের জন্য জামানতবিহীন স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করার আহবান জানান।

তিনি আরও বলেন, “আমি একজন সফল ব্যবসায়ী এটা উপজেলা প্রশাসন স্বীকৃতি দেওয়ায় আরও বেশি অনুপ্রাণিত হয়েছি। তবে অতীতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেকবার পুরস্কার থেকে বঞ্চিত হয়েছি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন বলেন, “সফল মৎস্যচাষী নির্বাচনের জন্য বিভিন্ন মানদণ্ড রয়েছে। যাচাই-বাছাই শেষে দেখা গেছে চেয়ারম্যান আসহাব উদ্দিন শুধু নিজে প্রতিষ্ঠিত হননি, বরং বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তার সাফল্য দেখে এলাকার অনেকেই মাছ চাষে আগ্রহী হচ্ছে। তিনি এই অঞ্চলের নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস।”

জাতীয় মৎস্য সপ্তাহে সফল মৎস্যচাষীর সম্মাননা পেয়ে চেয়ারম্যান আসহাব উদ্দিন এখন বাঁশখালীবাসীর কাছে অনুকরণীয় উদ্যোক্তা হয়ে উঠেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories