সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

বাঁশখালীর পুকুরিয়ায় পুরুষশূন্য বাড়িতে অসহায় মহিলাদের উপর আক্রমণ ও বসতঘর ভাঙচুরসহ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা-জমি ক্রয়কে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর ও বসতভিটায় থাকা ফলজ-বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

গত ১৭ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চড়ার কূল মজিদীয়া কমপ্লেক্সের পাশে আমির হোসাইন এর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙনে পূর্বের বসতঘর বিলীন হয়ে যাওয়ার পর প্রায় ২৮ বছর আগে পরিবারটি ওই স্থানে বসবাস শুরু করে।

পরবর্তীতে তারা বসতঘরের পাশের একটি জায়গা ক্রয় করেন। জায়গা ক্রয়কে কেন্দ্র করে ঐদিন সকাল সাড়ে ৯টার দিকে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল অতর্কিতভাবে তাদের বসতভিটায় প্রবেশ করে বসতঘর ভাঙচুর করে এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে ফেলে।

এসময় ভুক্তভোগী আমির হোসেনের পুত্রবধূ নাজমা আক্তার বাধা দিলে তাকে লাঞ্ছিত করা হয়। তিনি অভিযোগ করে বলেন, “হঠাৎ হৈচৈ শুনে ঘর থেকে বের হতেই দেখি ৭০-৮০ জন লোক দা কিরিচ নিয়ে হামলা ও ভাঙচুর চালাচ্ছে।

আমি বাঁধা দিতে গেলে আমার ওড়না ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জানান, জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিরোধ আদালত বা প্রশাসনের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত।

কিন্তু এভাবে বসতঘর ভাঙচুর ও গাছ কেটে ফেলা কেবল একটি পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং পরিবেশ ও প্রকৃতিকেও হুমকির মুখে ফেলছে।

ভুক্তভোগী পরিবার বিষয়টি প্রশাসনকে অবহিত করেছেন এবং বাঁশখালী থানায় নালিশী অভিযোগ দায়ের করেছেন। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories