সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপি ও জেলা বিএনপির বিজয় র‍্যালি

রিপোর্টারের নাম / ২৩৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে বিজয় সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে অংশগ্রহণ করেছে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। আজ (বুধবার, ৬ আগস্ট) বিকেল ৫টায় নগরীর আলুপট্টি মোড়ে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিষয়ের বর্ষপূর্তি হয়েছে। পৃথিবীর অন্যতম নিষ্ঠুরতম শাসক ছিল শেখ হাসিনা। বহু মানুষকে খুন করেছে, গুম করেছে, হাজার হাজার বহু কোটি ডলার পাচার করেছে। একাত্তরের গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার, আমরা সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। জনগণের সামর্থ্য নিয়ে সরকার গঠন করবে তারেক রহমানের দল বিএনপি।‘ পাশাপাশি নেতাকর্মীদের দুর্নীতি থাকারও পরামর্শ দেন তিনি।

বিজয় সমাবেশ শেষে রাজশাহী জেলা ও মহানগরের বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের হয়। র‍্যালিটি সাহেববাজার হয়ে সোনাদীঘি মোড়ে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর