সংবাদ শিরোনাম
রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়- গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের ৪ জন গ্রেফতার

রিপোর্টারের নাম / ৮১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইনসহ একই পরিবারের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৫ জুলাই ২০২৬) দুপুর ২টার দিকে জেলা পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর মডেল থানার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক মেম্বার মো. আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতার হন মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুদ্দি (৩৪) এবং মো. মাসুদ রানা (১৮)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানে তাদের হেফাজত থেকে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি বাটন ফোন, ১টি স্বর্ণের আংটি, ৭টি রুপাসহ অন্যান্য ধাতুর আংটি, ১টি ডিজিটাল ওজন মাপার মেশিন, ১টি পাসপোর্ট, ১টি ডিভিআর, ১টি হিটিং বাল্ব, ১টি ফয়েল পেপার রোল, হেরোইন শুকানোর ১টি গামলা এবং মাদক বিক্রির ২৪ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories