সংবাদ শিরোনাম
রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়- গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

পিরোজপুরে ইনসেপ্টা ফার্মাসিটিক্যালের এমআর আবিদুরের বিরুদ্ধে প্রতারণা ও ব্ল্যাকমেইলের অভিযোগ

রিপোর্টারের নাম / ৭০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৮ জুন, ২০২৬

বশির আল মামুন.নিজস্ব প্রতিনিধি

পিরোজপুরে ইনসেপ্টা ফার্মাসিটিক্যালের এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) আবিদের বিরুদ্ধে একাধিক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, অনৈতিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা এবং গোপনে ধারণ করা ছবি-ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি প্রথমে নিজেকে ধনাঢ্য পরিবারের সন্তান হিসেবে পরিচয় দেন। পরে দামী উপহার ও বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে বিশ্বাস অর্জন করে তাকে বাসায় নিয়ে যান। সেখানে কৌশলে অনৈতিক সম্পর্কে জড়াতে বাধ্য করেন এবং গোপনে ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেসব ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্নভাবে চাপ ও হুমকি দিতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।

আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক সহকর্মী দাবি করেন, অভিযুক্তের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয় এবং অতীতেও তার আচরণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ছিল।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আবিদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ইনসেপ্টা ফার্মাসিটিক্যালের পিরোজপুর এরিয়া ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কৌশল অবলম্বন করেন যা উক্ত ঘটনাকে উৎসাহিত করা ও নারীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা বলে ধারনা ভুক্তভুগীর।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আবিদের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার পত্তনীভাঙ্গা এলাকার মাউলতলা গ্রামে। তিনি স্থানীয় এক স্কুলশিক্ষক মোঃ শাহাজাহানের সন্তান বলে জানা যায়।
তবে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দাখিল করা হলে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories