সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বাঁশখালীতে রওজাতুল কুরআন হিফজ মাদ্রাসা ও আন নুর ইনস্টিটিউটের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালী পালেগ্রামে অবস্থিত শাহ মজিদিয়া রশিদিয়া আহমদ নজির ইসলামী কমপ্লেক্স দ্বারা পরিচালিত রওজাতুল কুরআন হিফজ মাদ্রাসা ও আন নুর ইনস্টিটিউট-এর নতুন ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদেমে শরিয়ত ও তরিকত হযরতুলহাজ্ব শাহ সুফি মাওলানা আহমদ নজির ছাহেব (ম.জ.আ.)—প্রতিষ্ঠাতা শাহ মজিদিয়া রশিদিয়া আহমদ নজির ইসলামী কমপ্লেক্স।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব শাহ সুফি মাওলানা আব্দুল হালিম রশিদি ছাহেব (ম.জি.আ.)—পীর ছাহেব সাতবাড়িয়া ও খলিফা গারাংগিয়া দরবার শরীফ। তিনি তাঁর বক্তব্যে কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং নবীন শিক্ষার্থীদের দ্বীনি ইলম অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব মাওলানা সরোয়ার কামাল আজিজী ছাহেব—খলিফা সাতবাড়িয়া দরবার শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ তৈয়ব ফারুকী সাহেব—অধ্যক্ষ, আহমদিয়া ডলম পীর সিনিয়র মাদ্রাসা, গুনাগরী, বাঁশখালী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব শাহজাদা মাওলানা মাহমুদুল হাসান সাহেব—শাহ বারীয়া মাদ্রাসা, বাঁশখালী, হযরত মাওলানা ইউসুফ ফারুকী সাহেব,হযরত মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন সাহেব; মাওলানা হারুনুর রশিদ নুরী সাহেব; বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ জনাব মাস্টার আমিনুল ইসলাম সাহেব; মাওলানা আজগর হোসেন সাহেব এবং সাতকানিয়া কাজীর জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মামুন সাহেব, অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তাগণ তাঁদের বক্তব্যে বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শ মানব গঠনে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁরা নতুন শিক্ষার্থীদের জন্য দোয়া করেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories